What is PAO (Period after opening date)

What is PAO (Period after opening date)

Posted on March 5, 2021 by The Alams

PAO, বা period after opening date European Cosmetics Regulation Guidelines এর ভিত্তিতে তৈরী প্রোডাক্ট এর লেবেলে এর ‘best before date’ প্রদর্শনের পদ্ধতি। কোন কসমেটিক প্রোডাক্ট যে দেশে distribution/ sales বা marketing এর জন্য তৈরী হচ্ছে সেই দেশের আইন অনুযায়ী এর লেবেলিং পদ্ধতি ভিন্ন হয়। ইউরোপিয়ান দেশগুলোর জন্য তৈরী কসমেটিক প্রোডাক্ট কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে তা ওই দেশগুলোর product labelling guidelines অনুযায়ী প্রোডাক্টের লেবেলে এই ছবির মত একটি সিম্বল দিয়ে বোঝানো হয়-

period after opening symbol vector 27847257

সংকেতটি দেখতে একটি কৌটার মত, যার উপরে একটি সংখ্যা এবং এর পাশে M লেখা থাকে। এই M=Month। এর আগে সংখ্যাটি দিয়ে বোঝানো হয় প্রোডাক্টটির ক্যাপ খোলার পর থেকে কত মাস পর্যন্ত এই প্রোডাক্টটি সর্বোচ্চ কার্যক্ষম থাকবে। উদাহরণ- প্রোডাক্টের লেবেলে যদি 6 M PAO (period after opening) লেখা থাকে, তার মানে চলতি বছরের জানুয়ারীর ১ তারিখে প্রোডাক্টটি খোলা হলে ন্যূনতম জুলাই এর ১ তারিখ পর্যন্ত এর গুনগত মান অক্ষুন্ন থাকবে।

এর পরে মনে একটি প্রশ্ন জাগে- আমি যদি ১০ বছর পরে প্রোডাক্টটি ওপেন করি তাহলে কি ততদিন পর্যন্তই প্রোডাক্টটি ভাল থাকবে?

উত্তর- সাধারণত বিউটি প্রোডাক্ট গুলো এমন ভাবে তৈরী করা হয় যা ক্যাপ খোলা না হলে (অর্থাৎ- প্রোডাক্টটি বাতাসের সংস্পর্শে না এলে) ৩-৫ বছর পর্যন্ত একদম fresh manufactured product এর মতই কোয়ালিটি থাকে। কারণ- কোন প্রোডাক্ট কতদিনে নষ্ট হয় তা নির্ভর করে বাতাসে উপস্থিত আর্দ্রতা, তাপমাত্রা, জীবাণুর উপস্থিতি- ইত্যাদি বিষয়ের উপর। বাতাসের সংস্পর্শে না এলে এর কার্যকারিতা ঠিক থাকে বহু বছর।

আরো একটি প্রশ্ন আসে- যদি 6 M লেখা থাকে, তাহলে কি এই ৬ মাসের পরে আর প্রোডাক্টটি ব্যবহার করতে পারব না?

উত্তর- তাও নয়। এই সংখ্যাটি দিয়ে বোঝানো হয় মিনিমাম ৬ মাস পর্যন্ত প্রোডাক্টটির কার্যকারিতা সর্বোচ্চ থাকবে। সময়ের সাথে এর গুনগত মান ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু রাতারাতি তা ব্যবহার অনুপযোগী হয়ে যাবেনা। ঠিক কতদিন পর সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হবে তা দিন বা মাসে নির্দিষ্ট করে বলা যায়না। এটি অনেকাংশে কীভাবে প্রোডাক্টটি রাখা এবং ব্যবহার করা হয়েছে (storage) এর উপর নির্ভর করে। ‘Best before’ সময়ের পরেও যদি এর রঙ, গন্ধ, টেক্সচার এবং কার্যকারিতা একই রকম থাকে তাহলে তা ব্যবহার চালিয়ে যেতে পারবেন। যদি কোন ধরণের পরিবর্তন হয় তবে প্রোডাক্টটি আর ব্যবহার না করাই ভাল।

এই বিষয়ে আরো জানার জন্য দেখতে পারেন এই আর্টিকেলগুলো-

https://en.wikipedia.org/wiki/Period-after-opening_symbol

https://ec.europa.eu/growth/sectors/cosmetics/

The Alams

Leave a comment